যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির প্রচারিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাবে জর্ডানে মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে।
তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরান, জর্ডান, ড্রোন হামলা