চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১৪ ১৯:১৬:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীতে মোটর শ্রমিকদের  আভ্যন্তরীণ দ্বন্দের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এবং রাজশাহী হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল  অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মাথায় নিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।তাঁরা এখন সিএনজি অটোরিক্সা,ইজিবাইকের মত ছোট যানবাহনে রাজশাহী যেতে বাধ্য হচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক সূত্রগুলো জানায়,গত সোমবার(১৩ জুলাই) রাজশাহীতে শ্রমিকদের দ্বন্দের পর র্তাঁরা  রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। এর জেরে  মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দুলপাল্লা, আঞ্চলিক ও রাজশাহী রুটের সকল প্রকার বাস চলাচল বন্ধ  রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাক,ট্যাংকলরী ও কভার্ডভ্যান এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান বলেন, এটি চাঁপাইনবাবগঞ্জের কোন বিষয় নয়। রাজশাহীর শ্রমিকদের কমিটি নিয়ে পূর্ব থেকে সমস্যার জেরে সোমবার আবার বাস বন্ধ করে দেয় রাজশাহীর শ্রমিকরা। প্রশাসনের সাথে বৈঠকে সোমবার তাদের কমিটির দ্বন্দের সুরাহা না হওয়ায় বাস বন্ধ করে দেয়া হয়। এর ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকেও রাজশাহী এরবং রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগড়ঞ্জ ছেড়ে যাওয়া দূরপাল্লার কোচগুলিকে  মঙ্গলবার বিকেলে বলে দেয়া হয়েছে, তারা যদি সম্ভব হয় তবে রাজশাহী বাইপাস করে নওগাঁ বা বিকল্প রুটে চলাচল করতে পারে।
চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাস ষ্ট্যান্ডের একতা পরিবহনের কাউন্টার র্মাষ্টার আইনাল হক বলেন, রাজশাহীর উপর দিয়ে রুট হওয়ার কারণে  তাঁরা দরপাল্লার কোচ  পরিচালনা করতে পারছেন না। দুরপাল্লার শামীম এন্টারপ্রাইজ এর কাউন্টার  মাষ্টার মো.নাসিরুদ্দিনও একই  কথা বলেন।
রাজশাহী রুটের মহানন্দা সার্ভিসে কর্মরত শ্রমিক ইউনিয়ন সদস্য নাগর আলী বলেন, কখন এই সমস্যার সমাধান হবে সে সম্পর্কে কিছু জানা যায় নি।  মঙ্গলবার  রাজশাহী রুটের বিরতিহীন গেটলক সার্ভিস কাউন্টার বন্ধ রয়েছে। এছাড়া বিশ^রােড মোড়ে গেটলক,মহানন্দা ও লোকাল রুটের সিরিয়াল কাউন্টারও সকাল থেকেই বন্ধ রয়েছে বলে সরেজমিনে দেখা গেছে। এসব  কউন্টারে যাত্রূীরা ভীড় করছেন এবং এসে ঘুরে যাচ্ছেন।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক  ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম তোতা বলেন, এখন নির্বাচিত কমিটি ইউনিয়ন পরিচালনা করছে না। জেলা প্রশাসক এর দায়িত্বে রয়েছেন। শ্রমিকরা নতুন নির্বাচন চায়। সোমবার বিকালে জেলা প্রশাসকের  সাথে সভায় নির্বাচন নিয়ে সকল শ্রমিক নেতার ঐক্যমত্য না হওয়ায় বাস চলাচল বন্ধ করে দেয় একটি বিক্ষুদ্ধ পক্ষ। তবে প্রশাসনের সাথে আলোচনা  মঙ্গলবার বিকালেও চলছে। বাস চালুর বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে বলেও জানান এই শ্রমিক নেতা।