দু:খে কিংবা বিষাদ ব্যথার যাতা কলে
যখনই যতবার পিষ্ট হই
ভেঙে ভেঙে চূর্ণ হই
নিজের সে ভাঙা টুকরোগুলো
কোথায় রাখি!
মাঝে মাঝে ভেবে বিব্রত হই।
একটি কোমল অঞ্জলি
ভেজা করতল
খুঁজে পাইনা কোথাও।
রক্তক্ষরণে আতঙ্কিত
কাছের মানুষ দূরের সুহৃদ সব।
আমার ভিতেরেই আমি
নিজেকে সাজাই
টুকরোগুলো জোড়াতালি দেই
অন্ত:করণেই এ ভাঙাগড়া অনন্তকাল।