বধুয়া তোর সাজন দেখিয়া
গায়েতে ফাগুন মাসে আগুন লাগে,
মনের মাঝে আগুন ঢেলেছিস
মনেতে যে দখিনা বাতাস জাগে।
মনেতে নিসার আগুন লাগাইয়া
কোথায় তুই পালাইয়া বেড়াস,
তোর প্রিরিতে যেন ভ্রমর আসে
মনেতে শিহরণ লাগাস।
বধুয়া তোর সাজন দেখিয়া
মনেতে উঠলো গান গাহিয়া,
খোপা কেন খুলিস তুই
মন পারিনা রাখিতে ধরিয়া।
লালে লাল জেগে সে পলাশ
প্রীতির রসে ভ্রমর আসে,
তুই কি তাহা বুঝিস না
মনেতে আসিয়াছিস ফাগুন মাসে।