বরগুনা প্রতিনিধি: তারুণ্যের আশা-আকঙক্ষা বাস্তবায়ন করি , আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি- এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বরগুনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ এর সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ । বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়াজ মাখদুম এর উপস্থাপনায় বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাসহ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।