নরসিংদীর জেলা প্রশাসকের সাথে নিসচা’র সৌজন্য সাক্ষাৎ

  • খন্দকার শাহিন
  • ২০২৩-০৯-১৯ ১৭:১৩:৫০
image
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূইয়া সোহাগ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল সরকার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাওন খন্দকার শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহাদাত হোসেন, সদস্য নুসরাত জাহান এমিলি প্রমূখ। এসময় জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, আসছে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বিষয়ে দ্রুত প্রস্তুতি সভা করা হবে ও নিরাপদ সড়ক চাই নরসিংদী জেলা শাখা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।