চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার ইয়াবা জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১২ ০৮:০৮:৪৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহওে পুলিশ অভিযানে ৭ হাজার পিস  ইয়াবা উদ্ধার হয়েছে। অভিযানে জব্দ হয়েছে একটি মোটরসাইকেল। তবে ইয়াবা পাচারকারি এক ব্যাক্তি শনাক্ত হলেও পালিয়ে গেছে মোটরসাইকেলের অপর দুই  অজ্হাত পরিচয় আরোহি।
পুলিশ জানায়,গত শনিবার(১১জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকবিরোধি বিশেষ অভিযান চলাকালে শহরের আরামবাগ এলাকার সড়কে পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে এর তিন আরোহি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা ব্যাগ থেকে সড়কে  ছিটিয়ে পড়া সাত হাজার পিস হালকা কমলা ও লালচে রং এর ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করে।
শনিবার দিবাগত রাত ১টার পর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, গোপন খবরের ভিত্তিতে  অভিযানটি চালানো হয়। এ ঘটনায় আসামী গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।