চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, স্বৈরাচারের বীজ ২০০৯ সালে নয় বরং ১৯৭২ সালেই বপন হয়। আর এটা হয় শেখ মুজিবুর রহমানের হাত ধরেই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত ২৩ বছরে পাকিস্থান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। ওই অবদানের কারণে তিনি অবিসংবাদিত ষ্টেটসম্যান হতে পারতেন। কিন্তু তিনি ৭৩ সালে ভোটচুরির নির্বাচন দিলেন। প্রার্থীদের গুম করলেন। অথচ সেই নির্বাচনে আওয়ামী লীগ এমনিতেই বিপুল ভোটে জয়ী হত। ৭৩ এর পর তিনি পাকিস্তান থেকে স্বাধীনতার লাভ করে মানুষ যে বৈষম্য থেকে মুক্তির স্বপ্ন দেখেছিল তা ধংস করলেন। ৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিলেন।
শনিবার(১১জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রেলষ্টেশন মোড়ে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানের পথসভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন,শেখ হাসিনা এখন ভারতের নাগরিক। শেখ হাসিনার পরিবার মুসলিম নয়। তাঁরা বাংলাদেশের নাগরিকও নয়। তাঁরা খুনী। দেশের মাটিতে তাঁদের স্থান হয় নি।
বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস বলেন, বিএনপি কি শুধু বিএনপির সরকার না দেশের সকল মানুষেল সরকার? নির্বাচনে জয়লাভের পর তাঁরা বিভিন্ন কার্ড সহ যে সব সুবিধা দিয়েছে তা শুধু বিএনপির ্েযলাকজনই পেয়েছে। বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ক্ষমতায় আজ আছেন। কালকে নাও থাকতে পারনে।
জেলা এনসিপি ভারপ্রাপ্ত আহব্বায়ক আবু মাসুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, এনসপির যুগ্ম আহব্বায়ক ও কুড়িগ্রা¥ম-২ এর এমপি আতিক মুজাহিদ,যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ ও মনিরা শারমিন প্রমুখ। সভার আগে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়কে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়।