চাঁপাইনবাবগেেঞ্জ প্রবাসীর স্ত্রীর ঝুলান্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-১০ ২৩:০৬:২৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মাউনজেরা খাতুন (২৩) নামে  দুই শিশু সন্তানের জননী এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ১৪ নং ওয়ার্ডের চাঁন্দলাই মোন্নাটোলা মহল্লার বাসিন্দা এবং সৌদি প্রবাসী সুমন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার  ভোররাত থেকে সকাল ৭টার মধ্যে  সকলের অগোচরে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে লাগিয়ে ছাদে বাঁশের আড়ার (তীর) সাথে গলায় ওড়নার ফাঁস দেন মাউনজেরা। পরে পরিবারের সদস্য ও  প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ আরও জানায়, বিভিন্ন এনজিও থেকে মাউনজেরা ঋণ করে সেই টাকা দিয়ে স্বামীকে  বছরখানেক পূর্বে বিদেশে পাঠায়। ওইসব ঋণের কিস্তি পরিৃেশাধ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা কওে থাকতে পারেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক বলেন, প্রাথমিকভাবে মাউনজেরা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে  থানায় একটি অপমৃৃত্য মামলা হয়েছে।