ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ গত ৮ জুলাই রাতে আকস্মিক বজ্রবৃষ্টি, তীব্র ঝড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ড-ভন্ড হয়ে গেছে খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া (বড়বাড়ি) এবং গাজীপাড়া এলাকা।
ভৈরব নদীর তীরবর্তী এই জনপদে ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তীব্রতায় ভেঙে পড়েছে প্রায় ৫০টি ঘরবাড়ি, দোকানপাট, বৈদ্যুতিক মিটার, উপড়ে গেছে বড় এবং মাঝারি গাছপালা, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও ছিড়ে পড়েছে বৈদ্যুতিক তার। ফলে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং রাস্তার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে সাধারণ জনগণের চলাচলে চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ৮ জুলাই রাতের ঝড়ে নদীর তীরবর্তী গিলাতলা মধ্যপাড়া এবং গাজিপাড়া এলাকার বসতবাড়ির টিনের চালা উড়ে গেছে,অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি দেয়াল ধসে সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত হয়েছে। ঝড়ের আঘাতে উপড়ে পড়া গাছপালা রাস্তার ওপর পড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও মচকে রাস্তার ওপর বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে, যার ফলে ছিঁড়ে গেছে বিদ্যুতের মেইন লাইনের তার।
আকস্মিক এই দুর্যোগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে সর্বস্বান্ত হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অনেক পরিবার। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ায় থমকে গেছে খেটে খাওয়া মানুষের উপার্জনের পথ। ক্ষতিগ্রস্ত এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষের চোখে-মুখে এখন শুধু বাঁচার আকুতি।
বিপর্যস্ত এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক এবং স্থানীয় বিত্তবানদের নিকট অতিদ্রæত সহায়তার জোর দাবি জানিয়েছেন।
গৃহহীন ও ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারগুলোর ঘরবাড়ি অতিদ্রæত সংস্কার বা নতুন করে বসবাসের উপযোগী করার জন্য জরুরি সরকারি অনুদান ও টিন-ত্রাণ বিতরণ করার জোর দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীর এলাকাবাসী জানান, বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রæততম সময়ের মধ্যে দুমড়ে-মুচড়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে নতুন খুঁটি স্থাপন এবং বিদ্যুৎ সংযোগ সচল করার আহŸান ও রাস্তার ওপর ভেঙে পড়া গাছপালা দ্রæত অপসারণ করে চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয় বাসিন্দাদের ।
এলাকাবাসী দুর্যোগের এই মুহূর্তে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিদ্যুৎ বিভাগ দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে গিলাতলার ৫ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে সর্বোচ্চ সহযোগিতা করবেন এটাই ভুক্তভোগী মহলের একান্ত নিবেদন।
এদিকে, ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি ভুক্তভোগীদের আশ্বস্ত করে বলেন, দ্রæতই ইউনিয়ন পরিষদ বরাবর ক্ষতিগ্রস্তদের তালিকা জমা দিয়ে সরকারি সহায়তার আবেদন জানানো হবে এবং সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানসহ প্রাণ বিতরণ করেন.। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা , ফুলতলা উপজেলা পরিষদের এসিল্যান্ড,খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন,গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম,ইউপি মেম্বার মোঃ গোলাম মোস্তফা , বিএনপি নেতা মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।