মার্কিন যুক্তরাষ্ট্রে দূর্বৃত্তদের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের মাহফুজুল হক হিমেল নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০৯ ১৯:৫৯:১৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মার্কিন যুক্তরাষ্ট্রের  পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলপিয়া শহরে দূর্বত্তদের গুলিতে মাহফুজুল হক হিমেল (৪৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। তিনি সেখানে ‘ডোর ড্যাস’ নামে আ্যাপ ভিত্তিক একটি খাবার কোম্পানীতে চাকুরী করতেন। অনলাইনে অর্ডার দেয়া খাবার ডেলিভারি করতে গিয়ে তিনি হামলার শিকার হন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভেড়িবাজার গ্রামের মৃত মোজাম্মেল হক ওরফে বাবু মাষ্টার এবং মনোয়ারা বেগমের  ছেলে। স্থানীয় জনপ্রতিনিধি ও  স্বজনেরা  গত বুধবার(৮জুলাই) বিকালে (আমেরিকা সময় রাত ৭ জুলাই রাত ৯টার দিকে) হিমেলের গুলিবিদ্ধ  হওয়া ও রাত ১০টার দিকে হাসপাতালে মারা যাবার বিষয়টি  শোনেন বলে নিশ্চিত করেছেন।
গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, বুধবার রাতে হিমেলের মৃত্যুর খবর পাই।  তাঁর পিতা গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অব. ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর মা  গোমস্তাপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক। তাঁদের আদি বাড়ি ছিল একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চকপুস্তম গ্রামে। হিমেলরা দুই ভাইবোন।  হিমেল  রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তাঁর ৪ বছরের ছোট বোন বর্ষা রাজশাহী এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ করে। হিমেল বিবাহিত ও এক ছেলের জনক। তাঁর স্ত্রী মিনারা রহমানও চিকিৎসক। তিনি আমেরকিাতে চাকুরী করেন।
হিমেলের চাচা( তাঁর বাবার   আপন মামতো ভাই) ও ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য মো.বাবুল বলেন, প্রায় ১৫ বছর আগে প্রথমে কানাড ও পরে তার জ্জ বছর পর আমেরিকা যাওয়া হিমেল ৩/৪ বছর পূর্বে  শেষ বারের মত  সপরিবারে দেশে মাকে দেখতে আসেন। তাঁর   একমাত্র সন্তানের নাম  মাকিন। তার বয়স ১৪।  হিমেলের বোন বর্ষার বিয়ে হয় ইংল্যান্ড প্রবাসী ময়মনসিংহের এক ছেলের সাথে।  এখন বর্ষা সপরিবারে কানাডাতে থাকেন। হিমেলের মা গত রোজার ঈদের পর মেয়ের কাছে বেড়াতে যান। এখনও তিনি সেখানে রয়েছেন।
হিমেলের চাচাতো ভাই( বাবুল মেম্বারের ছেলে) ঢাকায়  প্রোগ্রামার হিসেবে কর্মরত কায়সার আহমেদ কানন(৩৫) বলেন, গত বুধবার বিকালে হিমেল ভাইয়ার গুলিবিদ্ধ হবার সংবাদ পাই। সবুজ নামে ফিলাডেলফিয়ায়  বসবাসরত ভেড়িবাজারের   বাসিন্দা আব্দুস সালাম মাষ্টারের  ছেলে সংবাদ দেন। এছাড়া ভেড়িবাজারের অন্য একজন সহ আমেরিকায় বসবাসরত অন্য স্বজনেরাও ঘটনাটি নিশ্চিত করেন।
কানন আরও বলেন,যতটুকু জানা গেছে আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) জোহরের পর আমেরিকার নিউ জার্সিতে হিমেলের জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার ও কম্যুনিটির লোকজন সেখানে চলে গে্েযছন। এরপর সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ কানাডা নিয়ে যাওয়া হবে  এবং  সেখানে  মা ও বোনের উপস্থিতিতে মরদেহ দাফন করা হবে। কারা কেন হিমেলকে হত্যা করল সে সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। কেউ আটক হয় নি। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানান কানন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  নূরে আলম বলেন, আমেরিকায় মাহফুজুল হক হিমেলের গুলিব্দ্ধি হয়ে নিহত হবার বিষয়টি স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।