ভূল্লীতে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আব্দুর রাজ্জাক বাপ্পী
  • ২০২৬-০৭-০৯ ১২:৫৫:২৭
image

ভূল্লী উপজেলা (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।
র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভূল্লী থানাধীন ১নং বড়গাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জালালী গ্রামের মো. আজিজুল হক দুলাল (৫২)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
 এ সময় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজিজুল হক দুলাল জালালী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টা ৫ মিনিটে ভূল্লী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
ভূল্লী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার টেবিল-১৯(খ) অনুযায়ী একটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।