এক বছর পর দেশে ফিরে গেলেন চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার পুশইনের শিকার সেই চার ভারতীয় নাগরিক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০৮ ১৯:১৫:৫১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নানা আইনী জটিলতার পর গত  বছরের ২৬ জুন ভারতীয় সীমান্তেরক্ষী বাহিনী(বিএসএফ) কর্তৃক বাংলাদেশে জোরপূর্বক পুশইনের শিকার  আলোচিত সেই চার ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। বুধবার(৮জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) দিয়ে তাঁরা নিজ দেশে ফিরে যান। এ সময় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা ,দু’দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা এবং বিজিবি-বিএসএফ  সদস্যরা উপস্থিত ছিলেন।
ওই চার নাগরিক হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভুম জেলার পাইকর থানার দর্জিপাড়া গ্রামের মুন্নু শেখের ছেলে মো. দানেশ(৩০),একই জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের আজিজুল দেওয়ানের  স্ত্রী সুইটি বিবি(৩৪)  এবং  ছেলে কুরবান শেখ(১৭) ও  ইমাম দেওয়ান(৬)।
চাঁপাইনবাবগঞ্জের  অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম র্ফিরোজ বলেন, বাংলাদেশে অনুপ্রবেশের এক বছর পর ওই চারজন জন্মভূমিতে ফিরে গেলেন। প্রায় ১ বছর তাঁরা বাংলাদেশে অবন্থান করেন। গত ২০ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় ২১ আগষ্ট মামলা হয়। ওই মামলার ব্যাপারে আদালতের নির্দেশনা মেতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সোনামসজিদ আইসিপি কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম বলেন, ওই চারজনকে ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যয়ন দেয় বাংলাদেশের ভারতীয় দুতাবাস এবং প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেণ্ট ইস্যূ করে। ভারতে  প্রত্যাবর্তণকালে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনের কর্মকর্তা সুব্রত কুমার ও পবন কুমার উপস্থিত ছিলেন।