না জি য়া আ ফ রি ন

  • দম
  • ২০২৬-০৭-০৭ ১৪:০০:২৯
image

মেয়েটির দম ছিলো গো দম
রাগ হতো যে কম কম।
সে আকঁতো  ছবি হরদম
মেয়েটির দম ছিলো গো দম।

মেয়েটি বাসতো ভালো কদম
খোঁপায় গুঁজতো কত রকম
প্রিয় ছিলো হলুদ বসন
মেয়েটির দম ছিলো গো দম।

সে হাসতো অবিরাম
আর গাইতো যে গুণগুণ
মেয়েটির ফুরফুরা এক মন
মেয়েটির দম ছিলো গো দম।

একদিন কাঁদছিলো এক ধ্যান
কেন করছিলো মন নরম ?
কি দুঃখ ছিলো গোপন ?
মেয়েটির দম ছিলো গো দম।

হঠ্যাৎ- ই জ্বর ভীষণ
শুধুই কাঁদছিলো একমন
কি দুখেতে হৃদ জখম
মেয়েটির দম ছিলো গো দম।

সুবহে সাদিক বাসন্তী রং
মেয়েটির আকাশ ওড়ার ক্ষণ
ভাসালো সবার দু'নয়ন
মেয়েটির দম ছিলো গো দম।