তন্দ্রাতে আস বন্ধু আস মোর কাছে
তন্দ্রা কেঁটে গেলে দেখি নেই তুমি পাশে।
স্বপ্ন সে তো স্বপ্নেই আসে বাস্তবে দেয় ফাঁকি
বাস্তবে না পেলে তোমায় করবো অন্ধ আঁখি।
দেখবো না পৃথিবীর রূপ অন্য কোন ফুল
ফুলের কাঁটায় কাঁটলে হৃদয় ভালোবাসা ভুল।
হৃদয় কাঁটলে রক্ত ঝরে ঝরছে ভীষণ কষ্ট
কষ্টের মাঝে সুখ তুমি করলে প্রতারণায় নষ্ট।
হৃদয়ের বন্ধু খোঁজে, হৃদয়ে লেখই যদি নাম
জীবন চাইলে জীবন দিয়ে দেবো ভালোবাসার দাম।