বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৭-০৬ ২২:৫২:৪৯
image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও প্রবৃদ্ধি হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত ‘ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬’ পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ একই সময়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
প্রচলিত মোট বা গ্রস রিজার্ভের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করা রিজার্ভও বর্তমানে প্রকাশ করা হচ্ছে, যাতে দেশের বৈদেশিক মুদ্রার প্রকৃত ব্যবহারযোগ্য সক্ষমতার চিত্র আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

বৈদেশিক রিজার্ভ, বাংলাদেশ ব্যাংক, ডলার