মহেশখালী (কক্সবাজার)
বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে মহেশখালী-কক্সবাজার নৌপথে সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।
০৬ জুলাই রোববার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন পরিস্থিতি পরিদর্শন ও তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়ার কারণে নৌপথে ঝুঁকি বেড়ে যাওয়ায় যেকোনো দুর্ঘটনা এড়াতে সি-ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সি-ট্রাকসহ মহেশখালী টু কক্সবাজার নৌপথে যাত্রীবাহী সকল নৌযানে
চলাচল বন্ধ থাকবে।
একই সঙ্গে যাত্রীদের অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে আকস্মিকভাবে সি-ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহেশখালী ও কক্সবাজারগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে যাতায়াতকারী মানুষকে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার সময় দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। তারা নিরাপদ ও স্থায়ী নৌ যোগাযোগ ব্যবস্থার দাবি জানান।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সি-ট্রাকসহ যাত্রীবাহী নৌযান চলাচলের
বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।