চরপার্বতী ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-০৯-১৮ ২০:৫৬:৪৫
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এ স্লোগানকে বুকে লালন করে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩  উদযাপন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নে, ইউনিয়ন পরিষদের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার সময় চরপার্বতী ইউনিয়ন পরিষদ মিনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মাদ হানিফ আনসারীর সভাপতিত্বে ও সচিব মোহাম্মাদ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভায়
উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের মেম্বার এনামুল হক হকসাব,মাহমুদুল হক খোকন,নুর উল্যাহ,
একরামুল হক,আবদুল্লাহ,নুর আলম মামুন,ইমাম হোসেন,মহিলা মেম্বার, সাজেদা বেগম,রুপজাহান,রোজিনা বেগম প্রমূখ।