গুরুতর দুর্ঘটনায় সাংবাদিক জাহাঙ্গীর আলমের মেয়ে,দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৭-০৪ ১২:৪৫:১৭
image

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা ও সাংবাদিক জাহাঙ্গীর আলমের মেয়ে নাহিদ আক্তার গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পরপরই নাহিদ আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। তিনি বলেন, মেয়ের সুস্থতা নিয়ে পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।
তিনি দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে নাহিদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। একই সঙ্গে চিকিৎসার এই কঠিন সময়ে সামর্থ্যবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আবেদন জানিয়েছেন।
জাহাঙ্গীর আলম বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে যেন তার মেয়ে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে-এটাই তাদের পরিবারের একমাত্র প্রার্থনা।

নাহিদ আক্তার, ব্রাহ্মণবাড়িয়া, দোয়া