নাচোলে পুকুরে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্য

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০৪ ০৯:২১:১৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়  নানার বাড়ি বেড়াতে গিয়ে  পুকুরে ডুবে  বিবি হাওয়া (১২) নামে বুদ্ধি প্রতিবন্ধি একজন শিশুর মৃত্য হয়েছে। সে  নাচোলের শানপুর গ্রামে মো. নুরুজ্জমানের মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার(৩জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে নানার বাড়ি নাচোলের ফতেপুর গ্রামে বেড়াতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে বিবি হাওয়া। এক পর্যায়ে পানিতে তলিয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। পরে তার মরদেহ ভেসে উঠলে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,  শুক্রবার সন্ধ্যায় পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনী ব্যব্স্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।