রো জী ঘো ষ

  • অনুভূতি
  • ২০২৬-০৭-০৩ ০৯:৪০:৩৮
image

অনেক বিকেল চুপচাপ হয়ে থাকি,
মন খারাপে মনে মনে পথ হাঁটি....
মাথায় যখন নানা যুক্তির চাপ
চোখের কোলে বুকের পাঁজরে অবসাদের ছাপ...
আষ্টেপৃষ্ঠে বাঁধছে যখন বদলে যাওয়া রাত,
নিন্দুকেরা আওয়াজ করে " কেয়া বাত, কেয়া বাত".…
জরুলের মত থেকে যায় দিন বদলের দাগ,
খিদে পায়, ঘুম পায়, আজও পায় রাগ....
তবুও আমি ছায়ার মত পড়ে আছি চারিদিক,
লোকে ভাবে অনুভূতি, আমি বলি " ঠিক "....