পথটা বড্ড পিচ্ছিল, একপা এগোলে দু'পা পিছিয়ে আসতে হয়,
তবু এগোতে হয়, যত কষ্টই হোক না কেন।
ডুবে যাওয়ার ভয়ে জলে না নামলে সাঁতার শেখা যায় না,
আছাড় না খেলে হাঁটা শেখা যায় না
এসব সবারই জানা।
আগুনে হাত লাগলে পুড়ে যায় জানার পরেও
পুড়ে ক্ষতবিক্ষত হচ্ছে প্রতিনিয়ত
তাই বলে কাজ কিন্তু বন্ধ নেই।
বন্ধুর পথে কেউ যদি হাতটা ধরে, একটু উপকার করে
সে বড়ো উপকারী বন্ধু,
তার উপকারের কথা আজীবন মনে রাখাই মানবতা।
অথচ আমরা সেটা ভুলে বসে থাকি,
মা সন্তানের জীবনের প্রথম শিক্ষক --
সন্তান যখন উচ্চ শিক্ষিত হয় অনেক সময় পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করে,
সে ভুলে যায় প্রথম বর্ণটা মায়ের কাছেই শেখা।
এইতো শিক্ষা, মানবতা, এইতো মানুষের মনুষ্যত্ববোধ
তাই বুঝি সৃজন হয়েছিল কৃতঘ্ন শব্দটি।