চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদে ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-৩০ ২০:০৭:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিহউন)। তিনি শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের মৃত নজর আলী মন্ডলের ছেলে। গত সোমবার(২৯ জুন দিবাগত) রাত দেড়টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছয় ছেলে সহ বহু গূণগ্রাহি রেখে গেছেন।
মঙ্গলবার(৩০জুন) বিকাল সাড়ে ৫টায় ঢোরবোনা গ্রামের গোরস্থান প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) খোকন চন্দ্র ভৌমিক ,বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, আব্দুল মতিন, শিবগঞ্জ উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।