ভিতরে এসি রুমে ঝির' ঝির' হিম শিতল বইছে বাতাস;
বাহিরে গ্রীষ্মের খরতপ্ত রোদেলা দুপুর,
মাস শেষ তারিখ' চলছে আটাশ।
এদিকে-দিনের সীমান্ত প্রাচীরে প্রাচ্যতার গন্ধ
রাত্রির দরজায় কড়া পাহারা,
বিশ্রামের দুয়ার যে" ক্রমেই হয়ে আসছে বন্ধ।
অতপঃর শরীরের ঘাম আর নিজের চেতনাকে
চিবিয়ে আহার করে' বেচে আছি!
আর' একটি নিদারুণ অপেক্ষার প্রহর গুনছি।