বহতা নদীতীর একটি গাছ
নীচে ছায়ার মতো দুটি মানুষ ঝটিকা সাক্ষাৎ
মাথা ভরা দীর্ঘ চুল হলুদ রঙের ফুল
মনের তলদেশে স্রোতের নদী প্রেম দর্শন
নদীকে ছুঁয়ে অতলে নাব্যতা মাপি
দূরে কোথাও বৃষ্টির তালে বিটোফেন
চুড়ির রিনিঝিনি বুকের সাথে লেপ্টে থাকা শরীর
রূপকথার সূতোয় বোনা স্বপ্নকুমারী
বিস্তর বরফজলে রুপোলি ঘোড়ায় যাচ্ছি তো যাচ্ছি
গোলাপি ওষ্ঠের কম্পন,বাজে বিউগল-“এবার আসি”
সুবাস বহনকারী বাতাস স্বপ্নের ইমারত
ওড়ে যায় উড়তে থাকে তূলোর মতন