জাতীয় সংসদের নির্বাচনী আমেজ শেষ হতেই শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঢামাঢোল। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার ১১ নং (সদর) ডুমুরিয়া ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এবারের নির্বাচনে ডুমুরিয়া সদরের সাধারণ মানুষের মাঝে এক নতুন মাত্রা যোগ করেছেন তরুণ প্রজন্মের অহংকার, রাজপথের লড়াকু ছাত্রদল নেতা মোল্লা আবরার হোসাইন সৈকত। তিনি এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলছেন।
১১ নং ডুমুরিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের অধিকার আদায় এবং একটি বৈষম্যহীন, আধুনিক ও জবাবদিহিতামূলক ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন শহীদ মোল্লা সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র,মোল্লা আবির হোসাইন সৈকত। ছাত্র রাজনীতির মাঠ থেকে উঠে আসা এই তরুণ নেতা ইতিমধ্যেই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় জোরদার গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন।
তরুণ ও যুবসমাজের পাশাপাশি এলাকার মুরব্বি এবং সাধারণ খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি অল্প সময়ের মধ্যেই ডুমুরিয়া সদরের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। এলাকার চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই এখন তাকে নিয়ে চলছে ইতিবাচক আলোচনা।
চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসাইন সৈকত বলেন:"ডুমুরিয়া সদর ইউনিয়নকে আমি একটি সুশাসিত, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘদিন ধরে অবহেলিত সাধারণ মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। ছাত্র রাজনীতির আদর্শকে বুকে ধারণ করে আমি আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, এবার জনগণের সেবক হয়ে ডুমুরিয়াবাসীর পাশে থাকতে চাই। দল ও জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি সুষম উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করব।"
স্থানীয় সাধারণ ভোটারদের মতে, ডুমুরিয়া সদর ইউনিয়নে দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যার সমাধান থমকে আছে। রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের জন্য সরকারি সুযোগ-সুবিধার স্বচ্ছ বণ্টন নিশ্চিত করতে একজন সৎ, শিক্ষিত ও সাহসী তরুণের নেতৃত্ব আজ সময়ের দাবি।
মোল্লা আবরার হোসাইন সৈকত ছাত্রদলের সুপরিচিত মুখ হওয়ায় নতুন ও তরুণ ভোটারদের একটি বড় অংশ তার পক্ষে মাঠে নেমেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজ যদি এই পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, তবে আসন্ন নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নে সৈকতের পক্ষে একটি বড় ধরনের গণজোয়ার তৈরি হবে।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক সমীকরণ ততই স্পষ্ট হচ্ছে। রাজপথের সাহসী সৈনিক মোল্লা আবরার হোসাইন সৈকত শেষ পর্যন্ত সাধারণ জনগণের ভোটে ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কী ভূমিকা রাখেন, এখন সেটাই দেখার অপেক্ষায় ইউনিয়নবাসী।