না জ মু ল হ ক স র কা র

  • অনন্ত প্রেম
  • ২০২৩-০৯-১৭ ২৩:৩৮:৩৩
image

চলো না- তুমি আর আমি দুজনে মিলে
আবারও ঘুরে আসি সেইদিন গুলিতে
যেখানে তুমি  আমি ছিলেম দুজনে
সদ্য ফোটা যৌবনের আনারকলি
স্কুল ফাঁকি দিয়ে দুরন্ত আবেগে
প্রেমের  ঝাঁজালো  সৌরভে 
হতাম দুজন কাছাকাছি 
নিষ্পাপ ভালোবাসার 
মুকুলিতো  মঞ্জরি 
আলতো  স্পর্শে
হতো প্রস্ফুটিত
কত মধুময় ছিল
আমাদের সোনালী
লুকোচুরি ভালোবাসা 
লুকোচুরি প্রেমপ্রেম খেলা
আজও রয়েছি আমরা নবীন
অফুরন্ত ভালোবাসা পুঁজি করে
এই অনন্ত প্রেম থাকবে দুজনাতে
এমনি করে দুটি হৃদয়ে সারা জীবন
দুজনাতে ভালোবাসা থাকবে জনমভর
জাগ্রত রেখে সোনালী ক্ষণ বুকেরই ভেতর।