চৌগাছায় ৩ এতিমখানায় ৬ লাখ টাকার অনুদান

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৬-২৮ ২১:৪৭:২৭
image

যশোরের চৌগাছা উপজেলার তিনটি নিবন্ধিত এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের জন্য ৬ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাহ উদ্দীন উপস্থিত ছিলেন।
অনুদানের আওতায় বর্ণিসাহাপুর দারুল উলুম ইসলামিয়া এতিমখানার ৩০ জন শিক্ষার্থীর জন্য ৩ লাখ ৩৬ হাজার টাকা, মাধবপুর ইসলামিয়া এতিমখানার ১০ জন শিক্ষার্থীর জন্য ১ লাখ ২০ হাজার টাকা এবং ফুলসারা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ১২ জন শিক্ষার্থীর জন্য ১ লাখ ৪৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, সরকারি নিবন্ধনভুক্ত এসব প্রতিষ্ঠানের এতিম শিক্ষার্থীদের জন্য সরকার প্রতি শিক্ষার্থীকে মাসিক ২ হাজার টাকা করে ভাতা প্রদান করে থাকে।