৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ,নিয়োগের সুপারিশ ১,৩২০ জনের

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৬-২৮ ২১:৪২:০৮
image

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে নিয়োগের জন্য মোট ১ হাজার ৩২০ জন প্রার্থীকে সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
রোববার পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের তথ্য অনুযায়ী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরকারি বিধি-বিধান অনুসারে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ সুপারিশ করা হয়েছে। নির্বাচিতদের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সরকারের কাছে তালিকা পাঠানো হয়েছে।
পিএসসি জানিয়েছে, চূড়ান্ত ফলাফল কমিশনের নিজস্ব ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন, শিক্ষাগত যোগ্যতার সত্যতা যাচাই এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হবে। এসব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি বিধি অনুযায়ী চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

৪৭তম বিসিএস, পিএসসি, চূড়ান্ত ফল