সিংড়ায় ২৮৯ কেন্দ্রে শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন,লক্ষ্যমাত্রা ৫৫ হাজার শিশু

  • মোঃ ইব্রাহিম আলী,
  • ২০২৬-০৬-২৮ ১০:৫২:৪৭
image

 সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ৮টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ২৮৯টি কেন্দ্রে প্রায় ৫৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম হিরোক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার ২৮৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।