আয়শা আফতাব নাহার লাইব্রেরির কাজী নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৬-০৬-২৭ ২২:৪১:২৮
image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী ২০২৬ উপলক্ষে আলোকিত সমাজ ও পাঠাগার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলা নীলগঞ্জ রোডের বিলাস স্কুলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট বুদ্ধিজীবী এড নাসির উদ্দীন ফারুকী। আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফিরুজ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, সদর উপজেলা শাখার সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী, বিলাস স্কুলের প্রধান শিক্ষক লিলি হক প্রমুখ।
পরে লাইব্রেরির আয়োজনে কাজী নজরুলের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার ও ক্রেস্ট প্রাপ্তরা হলেন, আরিফিন নিশাদ,রাফি আহম্মেদ,আব্দুল্লাহ আল সাইদ, তাহমিদ সালমান, জিহান, তায়েবা, রাফি, সোলায়মান, চাদনী, রওজা, মাহিয়া , আমীর হামজা, তানভীর, আমানুল্লাহ, অলিদ, প্রিয়ামনি প্রমুখ।
এসময় আয়শা আফতাব নাহার পাবলিক লাইব্রেরির দায়িত্বশীলগণ,শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।