কুড়িগ্রামের ফুলবাড়ীতে সালিশ বৈঠকে সংঘর্ষ,আহত- ৩

  • আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:
  • ২০২৬-০৬-২৭ ২০:৩১:০২
image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  
আজ ২৭ জুন শনিবার বিকেলে উপজেলার চর গোড়কমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ দিনের জমির সীমানা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে জবরুল হক গং এর প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলায় জাবরুল হক, তার ছেলে শাহজালাল এবং নুর মোহাম্মদ গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান নাঈম জানান, এ ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।