চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৪৪৩ বোতল নেশাজাতীয় ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, শনিবার (২৭ জুন) ভোর ৫টার দিকে মাসুদপুর বিওপি সদস্যরা শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪৪৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ হয়। জব্দ সিরাপের বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। তিনি আরও বলেন,চলতি জুন মাসে এ পর্যন্ত ব্যাটালিয়নের আওতাধীন শিবগঞ্জ উপজেলার আংশিক এবং রাজশাহীর গোদগাড়ী উপজেলার আংশিক সীমান্তে বিজিবির অভিযানে ১জন আসামী সহ ১ হার্জা ১৬১ বোতল এস্কাফ ও ১৮৭ ফেয়ারডিল সিরাপ ও ৪০ পিস ইয়াবা জব্দ হয়েছে। জব্দ ওই সব মাদকদ্রব্যের বাজারমূল্য ৫ লক্ষ ৫১ হাজার ২০০ টাকা। সীমান্তে মাদক চোরচালান,পুশইন সহ সকল বেআইনী কার্যকলাপ বন্ধে বিজিবির অভিযান চলবে বলেও জানান অধিনায়ক কিবরিয়িা।