রী তা রা য়

  • তোমার চোখে
  • ২০২৬-০৬-২৭ ১১:১৯:০৩
image

তোমার চোখে আমার প্রেম সন্ধ্যা দিপের মতোন
আাকাশের গানে পলাশের বনে লাগে বড়ই যতন।
স্নিগ্ধ আঁখিতে প্রেম বয়ে চলে স্রোতস্বিনী হয়ে
মধুর সম্ভাষনে, "প্রিয়", ডাকো শ্যাম রাধিকারে।
কুঞ্জকানন আনত নয়নে নয়নে হারালে হায়!
কোনখানে আর কোনদিন খুঁজে না পাওয়া যায়।
 হিজলের বনে বনে মধুকর যেন দিগ্বিদিক ছুটে মরে
নেশাতুর চোখগুলো সারাবেলা ক্লান্তিকর ভাবে ফেরে।
সুশীতল বারিধারায় সিক্ত করো মন প্রেমময় সন্ধ্যায়
পিপাসিত আঁখি শুধু চেয়ে থাকি শান্ত মন মোহনায়।
আজো কত দুরে রবে মন আর কতদিন কতকাল
বিরহীনি মন করে উচাটন সারাক্ষণ সন্ধ্যা- সকাল।