মোঃ ই ম ন মি জি

  • ছায়াগগন
  • ২০২৬-০৬-২৭ ১০:৫৪:৩৮
image

​সমৃদ্ধহীন সকাল।
দুপুর এসে মেশে
অফিসের ধূসর ভিড়ে।

​মনে পড়ে শালবন বিহার—
সেখানে সময় থমকে থাকে।
আমবাগানের কথা থাক,
সেসব তো দীর্ঘ পথ পেরোনো গল্প।

​জাম বাগানের ছায়ায়
এখনও লেগে আছে বিকেলের রোদ।
সেই আলোর দুনিয়া
একাকীত্বের সাথে কথা বলে।

​দিন এভাবেই ফুরোয়,
মাঝখানে রয়ে যায়
কিছু না বলা দীর্ঘশ্বাস।