মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

  • জাহাঙ্গীর আলম
  • ২০২৬-০৬-২৬ ২৩:৩৪:১১
image

স্টাফ রিপোর্টারঃ"মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬" যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিবসটি উপলক্ষে শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।
বক্তারা মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এদিকে অনুষ্ঠানে দৈনিক ঘোষণা-এর নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম-কে আমন্ত্রণ জানানোর জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনি এ ধরনের জাতীয় কর্মসূচিতে গণমাধ্যমের সম্পৃক্ততাকে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।