জগতপুর প্রতিভা নিবাস ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৬-২৬ ২২:০১:৪৮
image

ফেনীর দাগনভূঞার জগতপুর প্রতিভা নিবাসের আয়োজনে ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ডের জগতপুরে, দাগনভূঞা পৌরসভা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির  সাবেক সহ-সভাপতি শাহিন আকবর। 
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভা বিএনপির আহবায়ক শফিকুর রহমান বাবুল,সদস্য সচিব হুমায়ুন কবির বাবু,দাগনভূঞা পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কাশেম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন টিংকু, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির,উপজেলা কৃষকদলেে আহবায়ক কামাল উদ্দিন হাজারী,জেলা  শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ।