কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের ২০২৬ সনের এইচএসসি ও এইচএসসি(বি এম টি) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে, কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুহাম্মদ শেখ সাদী ভূঁঞার সভাপতিত্বে ও কলেজের ইংরেজি প্রভাষক জিল্লুর রহমান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি মো: মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম,চরহাজারী ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুল মান্নান,নোয়াখালী জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট এনামুল হক খোকন,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন,চৌধুরীহাট বি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক,কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক শহীদ উল্যাহ খোকন,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাসুম, সমাজ সেবক নুর উদ্দিন নূর্মিন প্রমূখ।
এসময় আরো বক্তব্য রাখেন,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হাসান খাঁন ফয়েজ,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক প্রবীর চন্দ্র মজুমদার,হাজারীহাট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুরুল আফছার রিমন,আন্জুমান আরা,ইমরান হোসেন বিজয়।