সমাজসেবক সৈয়দ হাশেম আলীর ২০তম মৃত্যুবার্ষিকী আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৬-২৬ ১৩:৩০:০৫
image

আজ ২৬ জুন সকালের আলো ডট কম এর সম্পাদক এস এম আজাদ হোসেন এর পিতা,বিশিষ্ট  সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম সৈয়দ হাশেম আলীর ২০তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে ১০৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ কর্মময় জীবনে সততা, মানবসেবা এবং সমাজকল্যাণে অবদানের জন্য তিনি এলাকাবাসীর কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
ব্যবসার পাশাপাশি তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো,সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং জনকল্যাণে বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত ছিলেন। মানবিক মূল্যবোধ, ন্যায়নিষ্ঠা ও উদার মানসিকতার কারণে তিনি সবার কাছে একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে আছেন।
পরিবারের সদস্যরা জানান, জীবদ্দশায় তিনি মানুষের উপকার করাকেই জীবনের অন্যতম দায়িত্ব মনে করতেন। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সাদাসিধে জীবনযাপন আজও পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের অনুপ্রাণিত করে।
পরিবারটির জন্য জুন মাস শোকের মাস হিসেবে আরও বেদনাবিধুর,কারণ জুন মাসেই মৃত্যুবরণ করেছেন তাঁর সহধর্মিণী। ফলে একই মাসে বাবা-মায়ের স্মৃতিচারণে পরিবারের সদস্যরা গভীর শোক ও আবেগের মধ্য দিয়ে দিনটি পালন করছেন।
মরহুম সৈয়দ হাশেম আলীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের কাছে তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে।
আল্লাহ তাআলা মরহুম সৈয়দ হাশেম আলী ও তাঁর সহধর্মিণীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন-এটাই পরিবারের প্রত্যাশা।