প্রতিদিন তুমি ছবি পোস্ট করো
দুরন্ত উচ্ছাস ছড়ানো
মাঝে মাঝে দেখতে পাই
বড় রাস্তার মোড়ে বা পার্কের ধারে
উপছে পড়া সুখে জড়ানো।
তোমার চঞ্চল চলা,
হেসে কথা বলা,
মনে হয় দূঃখরা তোমার থেকে
আলোকবর্ষ দুরে -
পরী হয়ে আছো তুমি
হাজার ভালোয় ঘিরে।
অথচ তোমার কবিতাগুলো
কি অনায়াসে বলে দেয়
তুমি ভালো নেই।
তুমি সুখে নেই।
ভারত