এখন আর ফিরে তাকাই না পশ্চিমে,
ফালতু স্মৃতির সাথে সব বোঝাপড়া প্রায় শেষ -
মনখারাপের বাতিকগুলো মাঝে মধ্যে ভিড় করে,
নেহাত ভিখিরির মতো।
বেহায়া চাঁদ বারবার উঁকি দেয়,
খোলা জানালায় .......
আমি অবহেলা করি!
আমার প্রিয় ঋতু আর বসন্ত নয়,
আমি অমাবস্যা ভালোবাসি।