পৃথিবীর বুকে সন্ধ্যে নেমে এলে
গোধূলি করুণ রঙের সুর গেয়ে যায় সে
এ এক চিরাচরিত দূরত্ব
দিনের আলো ফুরিয়ে এতটুকু হয়ে যায়
দূরত্বকে টেনে আনে অন্ধকার।
শরীর ঢেলে ঢেলে চলে ভোররাতের দিকে
শরীরের মধ্যে একটা গন্ধ আছে
কাছ থেকে মনে হবে তারা এক
কিন্তু দূরে গিয়ে অপরিচিত হয়ে যায়
ওই অন্ধকারের মতো।
তখন শুধু পড়ে থাকে শরীর
আর গন্ধটা নিবে যাওয়া বাতির মতো দপদপ করতে থাকে।
আগরতলা,ভারত