বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার

  • বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া
  • ২০২৬-০৬-২৪ ২৩:১৪:৩৮
image

সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র তিনটি ঘর পেলো বিশ্বনাথের তিনটি অসহায় পরিবার। 
বুধবার (২৪ শে জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আকিলপুর গ্রামের আত্বর আলী ও ৩নং ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবার শেল্টার প্রজেক্টের ৫২৪, ৪৮৪ ও ৪৮৫ নং  ঘর তিনটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। 

এ উপলক্ষে তিনটি স্থানে  সমাজ সেবক আব্দুল আলীর সভাপতিত্ব ও জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, 
সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিন।
উপস্থিত ছিলেন, ফয়সল আহমেদ, মোক্তার হোসাইন ও আব্দুল খালি…