খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও কর্মকাÐের প্রতিবাদে খানজাহান আলী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ফুলবাড়ীগেট বাসষ্টান্ড থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীগেট পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।পথসভায় বক্তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকেই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। তারা গোপনে দেশের অর্থনীতি অস্থিতিশীল করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, আওয়ামী লীগের এমন দেশবিরোধী কর্মকাÐ ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। মিছিল শেষে মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এর পরিচালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন যুবদল নেতা শহীদুল ইসলাম সোহেল, শাহরিয়ার খান মাসুম , আলআমিন হালদার, জসিম শেখ, রবিউল ইসলাম রবি, শরীফ ওবদুর রহমান চয়ন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মাসমু বিল্লাহ, জুয়েল হালদার, রবিউল ইসলাম, হাসান শেখ, নাজমুল আহসান, রাসেল মাহমুদ, এস. কে. জাহিদ, আলামিন শেখ, রফিক রায়হান, শাহাদাত হোসেন সাজু, আল মামুন খান, হাদিউজ্জামান, মেহেদী হাসান বাপ্পি, মামুনুর রশীদ মুন্না, সুমন শেখ পলাশ, ইফতেখায়রুল আলম বাপ্পি, আসাদ মল্লিক, মোল্লা সোহাগ, ওয়াহিদ শরীফ, সোহান হালদার, আশরাফুল ইসলাম মিলন, এনামুল হক মিনু, রাফিউল ইসলাম বাপ্পি, সাইফুল ইসলাম, আকাশ মোল্লা, তরিকুল ইসলাম, আরশাদ আলী প্রমুখ।