চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গঙ্গাস্নান

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-২৪ ২২:৪৭:১১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় পদ্মার (গঙ্গা) শাখা পাগলা নদীর তীরে প্রতিবছরের ন্যয় এবারও সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী  গঙ্গা¯œান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪জুন) সকাল থেকে দিনব্যাপী প্রাচীন ‘সাধু জাহ্নমুনির দশহরা গঙ্গা¯œান’ নামে পরিচিত এই ¯œানোৎসবে ভক্তদের ঢল নামে। পাপমোচন, আত্মশুদ্ধি ও পূণ্যলাভের আশায় ¯œানে যোগ দেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজার হাজার  বিভিন্ন বয়সী নারী-পুরুষ পূণ্যার্থী। দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে পূজা,প্রার্থণা,কীর্ত্তণ,গীতা সহ ধর্মগ্রন্থ থেকে পাঠে অংশগ্রহণ করেন সনাতনীরা। অনেকে পূর্ব পূরুষদের দেহভষ্ম ও অস্থি বিসর্জণ দেন  নদীর জলে। ¯œানশেষে অনেকেই  মাটি সহ বিভিন্ন পাত্রে পবিত্র জল  সার বছর ব্যবহারের জন্য বাড়ি নিয়ে যান।
আয়োজক কমিটির সহ অর্থ সম্পাদক সুমন দত্ত বলেন, কানসাটের গঙ্গাশ্রম (গুজরঘাট) ঘাটে ¯œান অনুষ্ঠিত হয়। গঙ্গাদেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বহুকাল থেকে  আমাদের পূর্বপুরুষরা এই ¯œান উৎসব আয়োজন করছেন। সাধারনত: ভাদ্র মাসে এই  ¯œানোৎসব অনুষ্ঠিত হলেও পঞ্জিকা অনুযায়ী এবার আগেই আষাঢ় মাসেই এই উৎসব হয়। অনুষ্ঠানে ৩ হাজারের বেশি মানুষকে আয়োজক কমিটি প্রসাদ খাওয়ান। অনুষ্ঠানে  অংশ নেয়ার জন্য ভারত সহ জেলার বিভিন্ন এলাকা  ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ গত মঙ্গলবার(২৩জুন) থেকেই কানসাট আসা শুরু করেন।
এদিকে ¯œনোৎসব ঘিরে ঘাটে বসে গ্রামীণ মেলা । মেলায় কাঠের আসবাবপত্র,মাটির তৈজসপত্র, খেলনা, শিশুদের খেলনা.মনোহারি, বিভিন্ন পদের মিষ্টান্ন সহ খাবর,ধর্মীয় উপকরণ, কসমেটিকস ইত্যাদি সামগ্রীর দোকানে প্রচুর ভীড় হয়।  সবধর্মের মানুষই  মেলা ঘুরে দেখেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, বিকালে ¯œানোৎসব  নির্বিঘেœ শেষ হয়েছে। অন্তত: ৩০ হাজার হিন্দু দর্শাবলম্বী  তাঁদের পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।