ছ ন্দা দা ম

  • অনিশ্চিত সময়ে দাঁড়িয়ে
  • ২০২৬-০৬-২৪ ১২:২৩:০০
image

পৃথিবী জুড়ে মাটি দখলের লড়াই...
সেই সাড়ে তিন হাতের বেশি কারো কি সত্যি চাই!!
দীপাবলির পটাকার মতো উড়ে উড়ে আসছে... মিসাইল,বোমা, 
          আগ্নেয়াস্ত্রেরা উগড়ে দিচ্ছে ধ্বংসে বীজ,
আমি খুঁজে ফিরি সোঁদা মাটির গন্ধ,
আমি খুঁজে ফিরি মায়ের বুকের সুরভী !!

বাতাস,জল, বৃষ্টি সবেতেই নীলাভ মৃত্যুর গন্ধ,
আমার ঘুম আসে না,একটা দুটো তারায় কি জানি খুঁজি 
আস্তাকুড়ের শিশুটা ওখানেই ঘুমিয়ে পড়েছে এঁটো খেতে খেতে,
        তার ঘর নেই, খাবার নেই,শীত তাপ নেই, 
      তার মৃত্যু ভয়ও নেই !!!

জানালাটা হাট খুলে রেখেছি...
       মাঝে মাঝে ঝড়ের মতো ডাক দিয়ে যেও,
         বড় অনিশ্চিত এই জীবনটা....
হয়তো দেখলে সামনের বার সারা দেবার কেউ নেই!!
তবু ডাক দিয়ে যেও কিন্তু তুমি।।

 ,ভারত থেকে