চাঁপাইনবাবঞ্জে জমি দখল ও গাছ কাটার প্রতিবাদে সংবাদ সমেম্মলন
- জাকির হোসেন পিংকু,
-
২০২৩-০৯-১৭ ১৯:৪৪:৩৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকারা মৌজায় ২০০০ ইং সালে কেনা ৭.৩২ শতক জমি অবৈধভাবে জোর করে দখল ও জমিতে থাকা ১১টি আম,নিম ও তালগাছ কেটে নেবার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। রোববার (১৭আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মডেল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জমির ক্রয়সূত্রে মালিক দাবিদার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কৃষক মজিবুর রহমানের পক্ষে তাঁর নাতনি সুমাইয়া খাতুন।
লিখিত বক্তব্যে মজিবুর রহমান বলেন, জমি কেনার পর থেকে তিনি ওই জমিতে গাছ রোপন করে ভোগদখল কওে আসছেন। কিন্তু গত ১৮ জুলাই’২৩ চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটি মহল্লার প্রভাবশালী ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি.ইসলাম লোকজন,লাঠিশোঠা নিয়ে তাঁর উল্লেখিত জমিতে রোপণকৃত প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের গাছ ইলেকট্রিক করাত দিয়ে কেটে ফেলেছে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ করতে গেলে টি.ইসলামের লোকজন তেড়ে মারতে আসলে আমি প্রাণভয়ে পালিয়ে যাই। এ সময় তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। তবে এ ব্যাপারে দ্রুত আবার টি.ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কাগজ দেখে এর সমাধানের আশ^াস দেন। এরপর বারবার তাঁর সাথে যোগাযোগ করেও এখন পর্যন্ত সমস্যার কোন সুরাহা হয়নি। জমি টি.ইসঅমের দখলেই রয়েছে। এতে আমি ও আমার পরিবার ক্ষতিগ্রস্থ হচ্ছি। এ ব্যাপারে নাচোল থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশ কোন কার্যকর ভূমিকা নেয় নি।
মজিবুর রহমানের অভিযোগের ব্যাপারে টি.ইসলাম বলেন, যে জামি মজিবুর নিজের বলে দাবি করছেন তা প্রকৃতপক্ষে আমার। আমি মূল মালিকের নিকট থেকে ক্রয় করেছি। একই দাগে মজিবুরের উল্লেখিত পরিমান জমি রয়েছে স্বীকার করে তিনি আরও বলেন,মজিবুরের খতিয়ান ও জমি পৃথক। এছাড়া মজিবুর মূল মালিকের নিকট থেকে জমি কেনেন নি। কিনেছেন তৃতীয় পক্ষের কাছ থেকে।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান বলেন,পুলিশ মজিবুরের অভিযোগ পেয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তও করেছে। বিষয়টির ফয়সালা আদালতে হলেই ভাল হয়।