নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৬-২২ ২২:১৫:১১
image

স্টাফ রিপোর্টার ঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও কর্মকাÐের প্রতিবাদে খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেলে ইস্টার্ন গেট এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আফিল গেট এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।পথসভায় বক্তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকেই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। তারা গোপনে দেশের অর্থনীতি অস্থিতিশীল করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, আওয়ামী লীগের এমন দেশবিরোধী কর্মকাÐ ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন সবসময় রাজপথে সক্রিয় থাকবে। মিছিল শেষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি নেতা ফজলুর রহমান সরদার,  মোন্তাজ গাজী, জাকারিয়া মাহমুদ পিটু, মিয়া ফরহাদ হোসেন, মোঃ নাসিরউদ্দীন, সাইফুল্লাহ তারেক, নজরুল হোসেন সরদার, বাবু সিকদার, মোল্লা আলম, সরোয়ার, হাফিজ, মোঃ জনি, ইউনুছ, রাইনাল হক রানা, শরিফুল, আরফিন, মিন্টু সরদার, আহসান, মনিরুল, খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা শরীফ ওবায়দুর রহমান চয়ন, রাজিবুল হাসান বাপ্পি, মনিরুল ইসলাম, হাদিউজ্জামান, মিয়া ইমরান, বিপ্লব হোসেন ও মহানগর ছাত্রদলের সাবেক সদস্য এস এম ইলিয়াজ হোসেন। আটরা গিলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজুরুল ইমাম , খানজাহান আলী থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ শামীম শেখ, জরিনা বেগম, পিয়া , সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা অবিলম্বে নিশিদ্ধ আওয়ামী লীগের সকল দেশবিরোধী অপতৎপরতা বন্ধের দাবি জানান এবং জনস্বার্থবিরোধী কর্মকাÐের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহŸান জানান।