নিরাপদ সড়ক চাই দু্র্গাপুর উপজেলা শাখার মুক্ত আলোচনা অনুষ্ঠিত

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২১-০৩-১৫ ১৪:০১:১৪
image

'মুজিব বর্ষের শপথ-সড়ক করবো নিরাপদ' এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণার দু্র্গাপুরে নিরাপদ সড়ক দাবিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে । শুত্রুবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) দূর্গাপুর উপজেলা আহবায়ক  কমিটির আয়োজনে পৌর শহরের বিরিশিরির ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমীতে এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির আহবায়ক নুরুল আলম এর সভাপত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি।আলোনার মধ্যে নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন টেলিফোনে যুক্ত হয়ে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করে তিনি দুর্গাপুর উপজেলার সড়ক দুর্ঘটনার কারণগুলি বের করে স্থানীয় প্রসাশনের মাধ্যমে তা নিরসন করার পরামর্শ প্রদান করেন। এছাড়া নিয়মিত মাসিক সভা, মাসে ১টি বা অধিক সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনার কথা বলেন। আসছে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনের জন্য পরিকল্পনা গ্রহণ করার আহবান ও কি কি কাজ করা যায় সে পরামর্শ প্রদান করেন।  
এছাড়া আলোচনায় অংশ নেন সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক নুরে আলম সিদ্দিকী,  দুর্গাপুর নিরাপদ সড়ক আন্দোলনের সদস্য সচিব ফেরদৌস আকঞ্জি, সদস্য শফিউল আলম স্বপন, বিদ্যুৎ সরকার, প্রবিণ চালক শামিম চৌধরীসহ প্রমুখ ।

আলোচনায় বক্তারা বলেন, বিগত কয়েক বছরে দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে বেপরোয়া গতির যানবাহনের জন্য প্রাণ হারিয়েছেন অনেকেই । আর দিন যত যাচ্ছে এর ভয়াবহ তত বাড়ছে ‌ । তাছাড়া দুর্গাপুর পৌর শহরের রাস্তা গুলো অনিরাপদ । এ অঞ্চলের সোমেশ্বরী নদীর সিলিকন বালুর সারাদেশেই নাম রয়েছে । তাই প্রতিদিনই অগণিত যানবাহন আসে এখানে । সাথে অদক্ষ চালক আর ওভার লোডিং এর কারণে ছোট যানবাহন গুলো প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার হচ্ছে । অচিরেই অদক্ষ চালক ও যানবাহনগুলো নিয়ন্ত্রণের দাবি জানান তারা ।