শু ক্কু র চৌ ধু রী

  • জীবনের পোস্টমর্টেম
  • ২০২৬-০৬-২২ ১৫:৩৩:১৩
image

আসলেই কেউ ভাল নেই হায়
করে যায় ভালো থাকার সুনিপুণ অভিনয়,
বাইরে সেজেগুজে পরিপাটি ফিটফাট
ভিতরে পাঁজরের নীচে দুঃখ জমাট সদরঘাট।

কষ্টগুলো লুকিয়ে বুক সিন্ধুকের কোঠরে
নিজেকে প্রকাশে মিথ‍্যে সুখের ভান করে,
মুখোশ এঁটে থাকে সুখী সুখী হাস‍্যপ্রৌজ্জ্বল
অমায়িক মিথ‍্যাচার বলছে সবাই ভালো আছি অবিরল!

ভালোবাসার নামে চলছে মেকী শোভন নোংরামী
সুখী দাম্পত‍্যের অবগুন্ঠনে সুনিপুণ মিথ‍্যের ভন্ডামী,
কারো আছে কাড়িকাড়ি সাচ্ছ্বন্দ কর্পোরেট সুখের হাসি
ভেতরে উঁকি দিলেই দেখি অন্তরে তার দুঃখ রাশি রাশি।

কখনো ছিল অনবদ্য সুখময় প্রেম ভালোবাসা
সেই স্মৃতি রোমন্থনে কেটে যায় ভালো থাকার দুরাশা,
তাও ভাল মিথ‍্যে করে বলিনা ভালো আছি ভূলভাল
জনারণ্যে নিঃসঙ্গ মোহন্ত জীবন সুখবিলাসী সুরতহাল।

যতই কর কাঁটাছেঁড়া জীবনের পোষ্টমর্টেম
কেউ জানে না কখন হঠাৎ ফুরিয়ে যাবে দম,
গুটিকয়েক স্বজন করিবে ক্ষনিক শোকের মাতম
মূল‍্যহীন পদপদবী প্রভাবপ্রতিপত্তি যশখ‍্যাতি সুনাম।

মিথ‍্যে গাড়ী বাড়ী নারী সুখের নহর
চার বেহারার পাল্কিতে চড়ে হবে শবের বহর,
হবে শোকের পরম্পরায় চল্লিশার ভোজনোৎসব
শোকবার্তা শোকসভা পোস্ট চলে কয়েকদিন সরব
অতপরঃ জগত সংসার পূর্ববৎ বিস্মৃত নীরব!